নিম্নচাপের বৃষ্টি রাজ্যে, পুজোয় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা!

পুজোর মুখে আবহাওয়ার খামখেয়ালিপনা চিন্তা বাড়াচ্ছে উৎসবপ্রেমীদের। পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কি, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। কোন কোন জেলায় বৃষ্টি হবে? কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি! কী বলছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় অতিভারী ব্রি সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube