রবিবার রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । মেঘলা আকাশ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে । গত দু’দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে । শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পুজোয় কি হবে?
পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই । পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা । পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সম্ভাবনা নেই একনাগাড়ে বা একটানা বৃষ্টির । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।
বর্ষা বিদায়!
আগামী দু-তিন দিনে দেশের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি রয়েছে । রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে । মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে । বর্ষা বিদায় রেখা লখিমপুর, খিরি, শিবপুরি, কোটা, উদয়পুর, দিশা, সুরেন্দ্রনগর এবং জুনাগড়ের ওপর দিয়ে বিস্তৃত।
সিস্টেম
নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত । এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায় ।
দক্ষিণবঙ্গ
আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ।মূলত মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ । বৃষ্টির পরিমাণ কমবে। বেলা বাড়লে আবহাওয়ার আরও একটু উন্নতির সম্ভাবনা ।
সোমবার থেকে আবহাওয়ার উন্নতি। সোমবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । মূলত আংশিক মেঘলা আকাশ । কোনও কোনও জেলার দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা ।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে আজ রবিবারও বৃষ্টির সতর্কতা। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি সকালের দিকে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ কমবে।
আজ বৃষ্টির সতর্কতা ও সম্ভাবনা বেশি থাকবে কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কলকাতা
শহর কলকাতায় আজও সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে।
আগামীকাল সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার উন্নতি হওয়ায় বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১৩.৯ মিলিমিটার ।
ভিন রাজ্যে
ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণের বেশ কিছু রাজ্যে। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কর্নাটক, কেরল ও মাহেতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

