পুজোর মধ্যেও হতে পারে বৃষ্টি?

বঙ্গোপসাগরে পুজোর আগে আবার নিম্নচাপ । উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা । শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা । শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস ।

বর্ষা বিদায় রেখা লক্ষিনপুর খিরি শিবপুরি কোটা উদয়পুর দিশা সুরেন্দ্রনগর জুনাগড় এর ওপর দিয়ে বিস্তৃত । দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে ।বর্ষা বিদায় নিয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং জম্মু-কাশ্মীর ও লাদাখ থেকে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ।পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু অংশে বর্ষা বিদায় নেবে। পশ্চিম রাজস্থানের বাকি অংশ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নেবে ।

মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে । দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যেটি মায়ানমারের ওপর দিয়ে গিয়েছে ।

ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আগামীকাল শুক্রবার উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরির প্রবল সম্ভাবনা।

দক্ষিণবঙ্গ

আগামী ২-৩ দিন মেঘলা আকাশ, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা । বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় । শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সম্ভাবনা বেশি।

কলকাতা

আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। বৃষ্টি না হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আগামীকাল শুক্রবার কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে। বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা লাগোয়া দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৬ শতাংশ।

ভিন রাজ্যে
ভারী বৃষ্টির সম্ভাবনা অরুনাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকল, কর্নাটক, কেরল ও মাহেতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube