বেহাল রাস্তা, মৃত্যু ছাত্রের! উত্তপ্ত বাঁশদ্রোণী

মহালয়ার সকালে দুর্ঘটনা । বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় মৃত্যু হল ছাত্রের । এদিন ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা ।

মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা । দুর্ঘটনায় বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা । রণক্ষেত্র পরিস্থিতি দেখা যায় বাঁশদ্রোণীতে । ছাত্রমৃত্যুতে উত্তাল পরিস্থিতি বাঁশদ্রোণীতে ।কাউন্সিলরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা । ক্ষুব্ধ জনতার রোষের মুইহে পড়তে হয় পুলিশকেও ।

টিউশন পড়তে গিয়ে বেঘোরে মৃত্যু ছাত্রের । সকাল সাড়ে ৭ নাগাদ দুর্ঘটনা । মাটি কাটার যন্ত্র পিষে দিল নবম শ্রেণির ছাত্রকে । বেহাল রাস্তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী । দুর্ঘটনাস্থলে যাননি কাউন্সিলর । পুলিশকে ঘিরে বিক্ষোভ ক্ষুব্ধ এলাকাবাসীর

‘কাউন্সিলর এলে তবেই পুলিশকে ছাড়া হবে, কাউন্সিলর এসে দেখুন রাস্তার হাল,’ দাবি এলাকাবাসীদের । পাটুলি থানার OC-কে ঘিরে ক্ষোভ চলে এদিন । OC-কে কাদা জলে নামিয়ে বিক্ষোভ চলে এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube