শুরু বর্ষা বিদায় পর্ব, কেমন কাটবে মহালয়া?

আগামীকাল মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । মূলত থাকবে আংশিক মেঘলা আকাশ । কখনও মিলবে পরিষ্কার আকাশও। স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু-একটি জায়গায়। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম । বিক্ষিপ্তভাবে কোনও জেলার দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ।

বর্ষা বিদায়

বর্ষা বিদায় রেখা ফিরোজপুর শীর্ষা চুরু আজমেঢ় মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর জুনাগড় এর ওপর দিয়ে বিস্তৃত। একই জায়গায় তিন দিন থমকে রয়েছে বর্ষা বিদায় রেখা।আগামী দু-তিন দিনে রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশের কিছু অংশে বর্ষা বিদায় নেবে।

দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। ২৩ সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয়েছে। সামান্য এগিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম দিনেও একই জায়গায় থমকে দাঁড়িয়ে বর্ষা বিদায় রেখা।

সিস্টেম

উত্তর-পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত । জোড়া অক্ষরেখা রয়েছে । কোমোরিন থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে যা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে । আরও একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত। যেটি মধ্যপ্রদেশের ওপর দিয়ে এসেছে।

দক্ষিণবঙ্গ

মূলত আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে চড়া রোদ ও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে ।

মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় । মূলত হালকা বৃষ্টি হতে পারে । কোনও কোনও জেলার দু-একটি জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ
আজ বৃষ্টির সম্ভাবনা মূলত পার্বত্য এলাকায় । বৃষ্টি সামান্য বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় । আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে।বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেই অস্বস্তি সামান্য থাকবে ।

কলকাতা
মঙ্গলবার থেকে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা । স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি । এখনই ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই । আজ বৃষ্টির সম্ভাবনা কম । আংশিক মেঘলা আকাশ, কখনো পরিষ্কার আকাশের দেখা মিলবে । দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনো বেশি । তাই রোদ চড়া এবং অস্বস্তি থাকবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯২ শতাংশ ।

ভিনরাজ্যে
পশ্চিম উত্তর-পশ্চিম ও মধ্য ভারত থেকে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে । ভারী বৃষ্টির সম্ভাবনা অরুনাচল প্রদেশ,আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কর্নাটক কেরল ও মাহেতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube