দেশে কতদিন চলবে লকডাউন! ফোনেই আলোচনা মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের তরফে একের পর এক নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু সংক্রমণ ও মৃত্যুর হার কমছেনা। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০০। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কিন্তু কীভাবে এই সংকট থেকে মুক্ত করা যাবে দেশকে! তা নিয়েই চিন্তায় ঘুম উড়েছে দেশের প্রশাসনের।  সেই মর্মেই এবার রবিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী সহ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, নবীন পট্টনায়ক, প্রতিভা পাটিল, মনমোহন সিং সহ একাধিক রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের সাথে ফোন করে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রীর তালিকা থেকে বাদ পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, প্রকাশ সিং বাদল, কেসিআরও। তবে এই বিশিষ্টজনদের সাথে ফোনে কথা বলার আগে এদিন সংসদীয় কমিটির নেতাদের সঙ্গে এবিষয়ে কথাও হয় প্রধানমন্ত্রীর। গত দুসপ্তাহ ধরে দেশে লকডাউন চলার ফলে সমস্যায় পড়েছেন দেশের সাধারন মানুষ। এদিকে লকডাউন সত্তেও কোন ভাবেই থামানো সম্ভব হচ্ছেনা করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে দেশে লকডাউন চালিয়ে যাওয়া উচিত, নাকি তা তুলে দেওয়ায় বাঞ্ছনীয়? সেবিষয়েই এই বৈঠকে আলোচনা করা হয়। তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে কোন পক্ষই এখনও মুখ খোলেননি। 

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দিনের পর দিন যেভাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এই মূহুর্তে কী করনীয়, তা নিয়ে দ্বন্দ্বে পড়েছে ভারতের প্রশাসন। দেশকে তাই কঠিন পরিস্থিতি থেকে কীভাবে বের করে আনা যায় সে প্রসঙ্গেই এদিন ফোনে দীর্ঘ আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube