করোনা আক্রান্তকে চিহ্নিত করতে বড়সড় উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে চালানো হবে সমীক্ষা

নিউজটাইম ওয়েবডেস্ক : লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শুধামাত্র লকডাউনই যথেষ্ট নয়। তার সাথে প্রয়োজন সঠিক সময় করোনা আক্রান্তকে চিহ্নিত করা। এবার সেদিকটি বিবেচনা করেই এক অভিনব উদ্যোগ নেওয়া হল তামিলনাড়ু সরকারের তরফে। মূলত সংক্রমণ রুখতে এবার বাড় বাড়ি গিয়ে কোভিড-১৯-এর সমীক্ষা চালাবেন স্বাস্থ্যকর্মীরা। 

গ্রেটার চেন্নাই কর্পোরেশনের তরফে নেওয়া এই পদক্ষেপের ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরা চেন্নাইয়ের প্রতিটি বাড়িতে গিয়ে সেই পরিবারে কারোও জ্বর ও সর্দি-কাশির মতো করোনার কোন উপসর্গ রয়েছে কী না তা জেনে নেবেন। আগামী ৯০ দিন ধরে ১০ লক্ষ বাড়িতে চালানো হবে এই সমীক্ষা। এমনটাই জানানো হয়েছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন বা জিসিসি-এর তরফে। 

জানা গিয়েছে, এই সমীক্ষার কাজের সাথে যুক্ত থাকবেন অন্তপক্ষে ১৬ হাজার স্বাস্থ্যকর্মী। তাঁদের সুরক্ষার দিকটি খেয়াল রেকে ইতিমধ্য়েই তাঁদের জন্য ১১হাজার মাস্ক অর্ডার করে দেওয়া হয়েছে। একইসাথে থাকছে গ্লাভসকরোনা আ ও স্যুট। দেশের সবচেয়ে বড় সমীক্ষার কাজে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের বেতন হিসাবে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

সমীক্ষার কাজ যাতে সুষ্ঠভাবে করা সম্ভব হয়, এবং স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি যাতে কম থাকে তাই ইতিমধ্য়ে পুরো শহরটিকে ১৩,১০০টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। এই ক্লাস্টারের প্রতিটিতে ৭৫ থেকে ১০০টি ঘর পড়বে। সমীক্ষা করে যাদের শরারে জ্বর বা সর্দি কাশি ধরা পড়বে, তাঁদের স্বাস্থ্যকর্মীদের পরামর্শ মতোই পরবর্তী পদক্ষেপ নিতে হবে। প্রতিদেনের সমীক্ষার যা রিপোর্ট আসবে, তার বিস্তারিত তথ্য সরকারকে দেবেন স্বাস্থ্যকর্মীরা। রাজ্য়ে মূলত করোনা সংক্রমণ রুখতেই সেরাজ্যের প্রশাসনের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube