লকডাউনের জেরে জীবনবিমা পলিসি হোল্ডারদের জন্য নতুন সুবিধা

নিউজটাইম ওয়েবডেস্ক : জীবনবিমা পলিসি হোল্ডারদের চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের বকেয়া প্রিমিয়াম দেওয়ার জন্য অতিরিক্ত ৩০ দিন সময় দিল ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি।

মার্চ মাসে বকেয়া থাকা প্রিমিয়াম জমা দেওয়ার জন্য এর আগে গত ২৩ মার্চে ৩০ দিনের বাড়তি সময় দিয়েছিল আইআরডিএআই । সাম্প্রতিক পরিস্থিতির জেরে অতিরিক্ত সময় বেড়ে ৬০ দিন হল।

অন্য এক পদক্ষেপে, ইউেএলইপি ইউনিট হোল্ডারদের দুশ্চিন্তা কমাতেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সরকার। যে সমস্ত হোল্ডারের পলিসি গত মার্চ বা চলতি এপ্রিল মাসে ম্যাচিওর করছে, তাঁরা চাইলে আরও ৫ বছরের জন্য ম্যাচিওরিটি পিছিয়ে দিতে পারেন।

এক আইআরডিএআই আধিকারিক জানিয়েছেন, বাজারের অবস্থা খারাপ তাই তার জেরে ইউেএলইপি -এর নেট অ্যাসেট ভ্যালু যথেষ্ট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত পলিসি হোল্ডারদের পলিসি এই সময় ম্যাচিওর করে গিয়েছে, তাঁদের বা ম্যাচিওরিটি বাবদ নির্দিষ্ট থোক নগদ সেটলমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube