আবগারি মামলায় ‘সুপ্রিম’ জামিন কেজরিওয়ালের

আবগারি দুর্নীতি মামলায় স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজই জেলমুক্তির সম্ভাবনা রয়েছে।

গত মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। দুর্নীতির তদন্তে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ও তাঁকে গ্রেফতার করে। জেলে যেতে হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি তিনি, এনিয়ে তর্ক-বিতর্ক হয়েছে অনেক। লোকসভা নির্বাচন চলাকালীন দলের হয়ে প্রচারে থাকতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করে শর্তসাপেক্ষে কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। গত ৩ জুন ভোট মিটলে ফের তিহাড়ে ফিরে যেতে কেজরিওয়ালকে।

শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন বিচারপতি সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। এই গ্রেফতারি বৈধ নয় বলেও উল্লেখ করে ডিভিশন বেঞ্চ। জেলমুক্তির পর কোনও ফাইলে সই করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল, প্রকাশ্যে এই দুর্নীতি মামলা সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না, এমনই কয়েকটি শর্তের ভিত্তিতে সুপ্রিম কোর্টে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube