পুজোর মুখে বাড়ল রান্নার গ্যাসের দাম। অক্টোবর মাসের প্রথম দিনেই মঙ্গলবার সকালেই ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল ৪৮.৫০ টাকা। এরফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ১৮৫০.৫০ টাকা। ৪৭.৫ কেজি বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে এদিন। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের।
গত তিন মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৯৪ টাকা। একদিকে শাক-সবজি, মাছ-মাংসের চড়া দাম। তারমধ্যে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চাপ বাড়বে হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীদের। এরফলে পরোক্ষভাবে সাধারণ মানুষের পকেটেও কোপ পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

