বাজেটে স্বস্তি এল মধ্যবিত্তের! দাম কমল কোন কোন জিনিসের?

বাজেট ঘিরে আমজনতার প্রত্যাশা থাকে তুঙ্গে। মূল্যবৃদ্ধির বাজারে পণ্যের দাম কমবে কি না, রোজকার জীবনে একটু স্বস্তির আশায় থাকে সব শ্রেণীর মানুষ। মঙ্গলবার বাজেট পেশ হয়ে গেল, কোন জিনিসের দাম কমল, কোন জিনিসের দাম বাড়ল, দেখে নিন একনজরে।

দাম কমল-
১. ক্যানসার চিকিৎসার তিনটি ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়া হয়েছে।
২. সোনা-রুপো
৩. মোবাইল ফোন, মোবাইল চার্জার
৪. সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত পণ্য
৫. লিথিয়াম-আয়রন ব্যাটারি
৬. বৈদ্যুতিক গাড়ি
৭ চিংড়ি, মাছের খাবার
৮ চামড়া, চামড়াজাত পণ্য

মূল্যহ্রাসের পাশাপাশি বেশ কিছু জিনিসের দামও বেড়েছে-
১ প্লাস্টিক
২ পিভিসি ফ্লেক্স
৩ টেলিকম সামগ্রী

বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এনডিএ জোটের শরিক দল জেডিইউ ও টিডিপি-কে খুশি করতে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বাজেটে বিপুল বরাদ্দ করা হয়েছে বলেও দাবি করেছে বিরোধীরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয় মোদী সরকারের বাজেটকে ‘জিরো ওয়ারেন্টি’, ‘জিরো গ্যারান্টি’ বলেও কটাক্ষ করেছেন। পাশাপাশি বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল সাংসদের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube