শাক-সবজির চড়া দাম, পুজোর মুখে পকেট পুড়ছে মধ্যবিত্তের

পুজোর আগে শাক সবজির চড়া দাম। বাজার করতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। এই পরিস্থিতিতে বাজার ঘুরে দেখল টাস্ক ফোর্সের সদস্যরা।

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিক, মাছ ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং স্থানীয় মানিকতলা থানার পুলিশ আধিকারিকরা সোমবার মানিকতলার একটি বাজার ঘুরে দেখেন। সবজি বিক্রেতা এবং মাছ ও মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলে পুজোর আগেই দাম নিয়ন্ত্রণে আনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন টাস্ক ফোর্সের সদস্যরা।

রাজ্যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি। এছাড়া টানা বৃষ্টির কারণে ফসলের দাম আকাশছোঁয়া। পাল্লা দিয়ে বেড়েছে মাছ-মাংস, ভোজ্য তেলের দামও। সবমিলিয়ে পুজোর আগে বাজার করতে গিয়ে কপালে ভাঁজ পড়ছে আমজনতার।



নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube