বাংলাজুড়ে বৃষ্টির পূর্বাভাস, থাকবে গরমের অস্বস্তি

এখনই কমছে না বৃষ্টি। শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ মেঘলা থাকবে। গরমের অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকদিন বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube