এবার আনুষ্ঠানিকভাবে অস্কার মঞ্চে জায়গা করে নিল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ । ২০২৫ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ২৯টি ছবির মধ্যে সেরার সেরা হিসেবে যুক্ত হল আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ ।
সোমবারই সিলেকশন কমিটির পক্ষ থেকে এই ছবির নাম ঘোষণা করা হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য । পুরুষতন্ত্রের উপর শ্লেষাত্মক এক মজাদার ছবি এই লাপাতা লেডিস । জানা যাচ্ছে, যেঁ সকল ছবিগুলিকে ছাপিয়ে গিয়েছে কিরণ রাওয়ের এই ছবি সেই ২৯টি ছবির মধ্যে ছিল, বলিউডের অ্যানিমাল, মালায়ালাম ছবি আট্টাম সহ কান ফিল্ম ফেস্টিভালের বিজয়ী ছবি অল উই ইম্যাজিন অ্যাস লাইট । তালিকায় ছিল স্যাম বাহাদুর, কল্কি ২৮৯৮, শ্রীকান্ত, মহারাজা-র মতো তাবড় তাবড় কিছু ছবিও ।
চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল লাপাতা লেডিস । তবে এক্ষেত্রে বাণিজ্যিক সাফল্যের মুখ দেখতে পায়নি এই ছবি । পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর দেখা যায় প্রায় নিমেশেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই চলচ্চিত্র ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

