নিউজটাইম ওয়েবডেস্ক : ৫ এপ্রিল, রবিবার রাত ৯ টায় জাতির উদ্দেশ্য়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের টর্চ জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় বাড়ি বাইরে বেরিয়ে বা ব্যালকনিতে এসে ৯ মিনিটের জন্য এই আলো জ্বালাতে বলেন তিনি। এহেন আবেদনের পরেই প্রধানমন্ত্রীর বার্তাকে ঘিরে সমালোচনার ঝড় উঠতে শুরু করে। যদিও অনেকেই প্রধানমন্ত্রীর এই বার্তা সমর্থনও করেছেন। তবে এদিন প্রধানমন্ত্রীর এই আবেদনকে একপ্রকার কটাক্ষ করলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
শুক্রবার রাত ৯ টায় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার জন্য অপেক্ষা করছিলেন সকলেই। দেশবাসীর জন্য তিনি ঠিক কী বার্তা দিতে চলেছেন তা নিয়ে সকলেই উৎসুক ছিলেন। কিন্তু সেই মুহূর্তে মোদীর এই বার্তায় খুশি হননি অনেকেই। এবার সেবিষয়েই মুখ খুলতে শোনা গেল স্বস্তিকাকে। এদিন অভিনেত্রী একটি ট্য়ুইটে লেখেন, ”আমার বাড়িতে মোমবাতি নেই। আর আমি নিশ্চিত, আমি ছাড়াও অনেকই রয়েছেন, যাঁদের বাড়িতেও মোমবাতি নেই। তাহলে এখন সবাই মিলে বেরিয়ে মোমবাতি কিনে আনি।” এদিন কয়েক ঘন্টার মধ্যে একটি ট্য়ুইট লিঙ্ক করে আরও একটি ট্য়ুইট করতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানে তিনি দেশের বহু দরিদ্র মানুষের পাশাপাশি যৌনকর্মীদের প্রসঙ্গ তোলেন।
বৈদ্য়ুতিক আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপের আলো জ্বালানোর মধ্যে দিয়ে সকলকে একজোট হয়ে করোনা মুক্ত দেশ গড়ে তুলতে চাইছেন। দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে চাইছেন। যারা দেশে ও দেশবাসীর সেবার কাজে যুক্ত তাঁদের ধন্যবাদ জানানোর কথা বলেছেন। কিন্তু যাঁদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁরা কী করেই বা মোবাইলের আলো জ্বালবে? এই সমস্ত মানষগুলোকে কোন শ্রেণিতে ফেলবেন? কোনও জাতি? নাকি নাগরিক? তাঁদের পর্যাপ্ত খাদ্য, জল এমনকি পয়সা না দিয়েই কী করে ভাবছেন তাঁরা আন্তরিকতা দেখিয়ে আলো জ্বালাবেন? ও যৌনকর্মীদের বেঁচে থাকার জন্য তো শুধু যৌনতাই প্রয়োজন।”
স্বস্তিকা ছাড়াও অনেক তারকা, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবি রয়েছেন যাঁরা প্রধানমন্ত্রীর মোমবাতি জ্বালানোর বার্তাকে ভালো চোখে দেখেননি। তাঁরা এই আবেদনের প্রতিবাদে সরব হয়েছেন। আবার অনেকেই রয়েছেন যারা মোদীর এই বার্তার মধ্যে ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন। এবং নিজেদের পাশাপাশি সকলকেই এই আবেদনে সাড়া দেওয়ার পরামর্শ দিয়েছেন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

