ছেলে তৈমুরের তৈরি পাস্তা নেকলেসে খুশি বেবো

নিউজটাইম ওয়েবডেস্ক :  

করিনা কাপুর খান স্বামী সাইফ আলি খান এবং ছেলে তৈমুরের সাথে কোয়ারিন্টাইনের সময় বেশ ভালোই উপভোগ করছেন। বেশিরভাগ সময় টাইট শিডিউলে কাজ করা এই অভিনেত্রী ছেলে তৈমুরের সাথে এখন ফ্রি সময় কাটাচ্ছেন।

সইফের সাথে বিভিন্ন মুহুর্তের ছবি ভাগ করা থেকে শুরু করে কারিনা প্রায়শই তৈমুরের প্রতিদিনের কার্যকলাপের ঝলক ভক্তদের কাছে শেয়ার করেন। এখন, তিনি নিজের একটি ছবি শেয়ার করেছেন, তার স্টারকিডের তৈরি পাস্তা নেকলেস পরে।

 

এর আগে, করিনা তৈমুরের আঁকা ছবিগুলি ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

 

করিনাকে শেষবার অ্যাংরেজি মিডিয়ামে বড় পর্দায় দেখা গিয়েছিল। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান ও রাধিকা মদন।

 

তিনি লল সিং চদ্দার শুটিং করেছিলেন,লকডাইনের জেরে যা বন্ধ হয়ে যায়। এছাড়া ও সমস্ত চলচ্চিত্র এবং টেলিভিশন শ্যুট এবং অন্যান্য নির্মাণ কাজ মহামারী জনিত কারণে বন্ধ হয়ে গেছে।

 

প্রধান চরিত্রে আমির খান,তিনি অভিনয় করেছেন লাল সিং চদ্দার চরিত্রে। এটি টম হ্যাঙ্কসের ১৯৯৪ সালে নির্মিত চলচ্চিত্র ফরেস্ট গাম্পের রিমেক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube