আরজি কর কাণ্ডের পর সাগর দত্ত হাসপাতালের ঘটনায় ফের কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। রাজ্য সরকার আস্থা অর্জন করতে পারেনি, এই ক্ষোভ প্রকাশ করেই আগামী সোমবার থেকে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের।
আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে ধরনাতেও বসেছিল তাঁদের একাংশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ধরনা প্রত্যাহার করে কাজে ফেরেন তাঁরা। ধীরে ধীরে স্বাভাবিকের পথে যেতে শুরু করেছিল স্বাস্থ্য পরিষেবা। তাল কাটল গত শুক্রবার। রোগী মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে সাগর দত্ত হাসপাতাল। আক্রান্ত হয় জুনিয়র চিকিৎসক, নার্স। অভিযোগের আঙুল ওঠে রোগীর পরিজনদের বিরুদ্ধে। শনিবার সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দশ দফা দাবি নিয়ে কর্মবিরতির ডাক দেয় জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
গতকাল স্বাস্থ্যসচিব, সিপি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, জেলা শাসকের সঙ্গে বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। কিন্তু নিরাপত্তা নিয়ে কোনও সুনিশ্চিত আশ্বাস না পাওয়ায় কর্মবিরতিতে অবিচল থাকার সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকেরা।
সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। শীর্ষ আদালতের তাঁদের দাবি পূরণ না হলে ওইদিন বিকেল পাঁচটা থেকেই পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা। ফলে ফের রোগী পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

