সাগর দত্ত হাসপাতালে তুলকালাম, কর্মবিরতিতে অনড় চিকিৎসকেরা

আরজি কর ঘটনার দেড় মাসের মাথায় ফের প্রশ্নের মুখে কর্মরত জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। শুক্রবার সাগর দত্ত হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জল গড়ায় অনেকদূর। শনিবার সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় জুনিয়র চিকিৎসকেরা।

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, এই অভিযোগ গতকাল সন্ধ্যে থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সাগর দত্ত হাসপাতালে। অশান্তি শুরু করে রোগীর পরিজনেরা। তাঁদের হাতে কর্তব্যরত জুনিয়র চিকিৎসক, নার্স আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ।

হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েন নার্স ও জুনিয়র চিকিৎসকেরা। ‘এক সঙ্গে এত লোক কীকরে ঢুকল? সরাসরি মহিলা ওয়ার্ডে কীকরে প্রবেশ? গেটের নিরাপত্তারক্ষীরা কী করছিলেন?’ প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা এরপরই দশ দফা দাবি নিয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা।

এই ঘটনায় সাগর দত্ত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নার্সরা।  ৯ জন অ্যাসিস্ট্যান্ট সুপার হাসপাতালে, তবুও কোনও ঘটনায় তাঁদের পাশে পাওয়া যায় না, পাশে থাকেন না অ্যাসিস্ট্যান্ট সুপার’, অভিযোগ করেন সাগর দত্ত হাসপাতালের নার্সরা।

শনিবার স্বাস্থ্য সচিব, সিপি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু বৈঠকে নিরাপত্তা নিয়ে কোনও সুনিশ্চিত আশ্বাস না পাওয়ায় কর্মবিরতিতে অবিচল থাকার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube