পুজোর বোনাস নিয়ে বিক্ষোভের জেরে বন্ধ হল হাওড়ার চেঙ্গাইলের লাডলো জুট মিল। শুক্রবার সকালেই মিলের গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিস টাঙিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ জমেছে কাজ হারানো শ্রমিকদের মধ্যে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকেই পুজোর বোনাস নিয়ে মিলের ভিতরেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এরপর শুক্রবার সকালেই নিরাপত্তার অভাব দেখিয়ে মিল কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে পুজোর মুখে কাজ হারাল প্রায় সাত হাজার শ্রমিক।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

