বাংলাদেশ থেকে বাংলায় আসছে পদ্মার ইলিশ।পুজোর আগেই সুখবর ভোজনরসিক বাঙালিদের জন্য। বুধবারই ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক।চলতি সপ্তাহ থেকেই বাজারে দেখা মিলবে ইলিশের।
আজ অর্থাৎ বৃহস্পতিবারই রাজ্যে আসছে ইলিশ মাছ।মোট ২ হাজার ৪২০ মেট্রিকটন ইলিশ পাঠানো হচ্ছে। পেট্রোপল সীমান্ত হয়ে এই রুপোলী ফসল পৌঁছাবে হাওড়া, শিয়ালদহ, শিলিগুড়ির পাইকারি বাজারে। তবে আমদানি হওয়া মাছের দাম চড়া থাকবে বলেই জানা গিয়েছে। বাংলাদেশ থেকে রাজ্যে ইলিশ রফতানির অনুমতির মেয়াদ রয়েছে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নিয়মিত দেশে ইলিশ আমদানি হত। গত কয়েকমাসে ওপার বাংলার পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। তবে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফেও ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছে। সেই মতই এবার অপেক্ষা শেষ হতে চলেছে এপার বাংলার ইলিশপ্রেমীদের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

