২ বছর পর নিজের বাড়িতে অনুব্রত, উৎসব বীরভূমে!

নিউজটাইম ওয়েবডেস্ক : গরু পাচার মামলায় ইডি ও সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপর থেকেই বীরভূমে কেষ্টকে স্বাগত জানাতে শুরু হয় প্রস্তুতি। কার্যত উৎসবের মরশুম দেখা যায়। অবশেষে ২ বছর পর বোলপুরের নিচুপট্টীর নিজের বাড়িতে বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল।

জানা যায়, সোমবার রাতে জেল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকেই সোজা চলে আসেন বীরভূমে। এদিন সকাল থেকেই তৃণমূল নেতার বাড়ির সামনে দেখা যায় অনুরাগীদের ভিড়।

নিজের বাড়িতে প্রবেশ করার সময় অনুব্রত মণ্ডল জানান, তিনি ভালো আছেন। সুস্থ থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন কেষ্ট।
প্রসঙ্গত, মঙ্গলবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। অনুব্রতর ঘরওয়াপসির মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জল্পনা বেড়েছে। তবে বীরভূমে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হবে কি না সেবিষয়ে এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০২২ সালে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। এই মামলায় ইডির হাতেও গ্রেফতার হন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। তদন্তের সুবিধার জন্য দিল্লিতে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। সিবিআই মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। গত শুক্রবার ইডি মামলাতেও জামিন পাওয়ায় জেলমুক্তির পথে বাধা অতিক্রম করে ফেলেন তিনি এবং দীর্ঘ দু’বছর পর মঙ্গলবার নিজের গড় বীরভূমে পা রাখেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube