আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি বর্ষণের আশঙ্কা । অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং সহ পার্বত্য এলাকায় । শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ।
দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা । কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে।
সিস্টেম
বর্ষা বিদায় রেখা ফিরোজপুর শীর্ষা চুরু আজমেঢ় মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর জুনাগড়ের উপর দিয়ে বিস্তৃত । দক্ষিণ ছত্রিশগড়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত । একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যা ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে ।
দক্ষিণবঙ্গ
আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই। একনাগাড়ে বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার আবহাওয়ার কিছুটা উন্নতি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
উত্তরবঙ্গ
আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় প্রবল বর্ষণের সতর্কবার্তা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দার্জিলিং এবং কালিম্পং এই দুই পার্বত্য জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।
অতি বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা । উত্তর ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গের নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদসীমার ওপরে উঠতে পারে । নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। বৃষ্টির জন্য পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতা
সকালের দিকে একনাগাড়ে বৃষ্টি । সকাল ও দুপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও বেলার দিকে বৃষ্টি কমতে পারে। প্রধানত মেঘলা আকাশ। বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ৬২.৯ মিলিমিটার।
ভিনরাজ্যে
প্রবল বৃষ্টির আশঙ্কা মধ্য মহারাষ্ট্র, কঙ্কন এবং গোয়াতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক উপকূলে, মধ্যপ্রদেশ, বিদর্ভ আসাম, মেঘালয় এবং গুজরাট রাজ্যে। ভারী বৃষ্টি বাংলা, ওড়িশা, বিহার এবং ঝাড়খন্ডে। বাংলা, ঝাড়খন্ড ও ওড়িশায় আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বিহারের ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি ছত্রিশগড়, সিকিম, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, মারাঠাওয়াড়া, সৌরাষ্ট্র, কচ্ছ, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, কেরল এবং মাহেতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

