বঙ্গোপসাগরে নিম্নচাপের কী প্রভাব পড়বে বঙ্গে?

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ । এর প্রভাবে আজ ও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস বাংলা, ওড়িশা, বিহার এবং ঝাড়খন্ডে । আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই ।

বর্ষা বিদায় রেখা ফিরোজপুর শীর্ষা চুরু, আজমেঢ়, মাউন্ট আবু, দিশা, সুরেন্দ্রনগর জুনাগড়ের ওপর দিয়ে বিস্তৃত । দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নেবে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানা থেকে । আগামী ২৪ ঘন্টায় রাজস্থান ও গুজরাটের আরও কিছু অংশ এবং পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ থেকে বিদায় নেবে বর্ষা ।

সিস্টেম
ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে । দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ এলাকায় নিম্নচাপ অক্ষরেখা । এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । এই সিস্টেম কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে ।

দক্ষিণবঙ্গ

বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সব জেলাতেই । ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় ।বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গ

বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । শুক্রবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই ৫ জেলায়।

কলকাতা

বুধবার ও বৃহস্পতিবার বেশি বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী । দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ।

ভিন রাজ্যে
সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গে আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে । গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও । প্রবল বৃষ্টির আশঙ্কা মধ্য মহারাষ্ট্র, কঙ্কন এবং গোয়াতে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক উপকূলে, মধ্যপ্রদেশ, বিদর্ভ আসাম, মেঘালয় এবং গুজরাট রাজ্যে। ভারী বৃষ্টি বাংলা, ওড়িশা, বিহার ও ঝাড়খন্ডে । বাংলা, ঝাড়খন্ড ও ওড়িশায় আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিহারে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি ছত্রিশগড়, সিকিম, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, মারাঠাওয়াড়া, সৌরাষ্ট্র, কচ্ছ, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, কেরল এবং মাহেতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube