সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা।আজ রবিবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বেশি থাকবে।সোমবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা।বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা।
মৌসুমী অক্ষরেখা বিকানির গুনা মান্ডলা পেন্ড্রারোড পুরি হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরাতে। বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড উপকূল পর্যন্ত বিস্তৃত। এই পূর্ব-পশ্চিম জোনে দুটি জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি, অন্যটি থাইল্যান্ড উপকূল সংলগ্ন এলাকায় । জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ এলাকা তৈরি হবে সোমবার । উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকার সম্ভাবনা ।
দক্ষিণবঙ্গ
স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা । মূলত পরিষ্কার আকাশ । রোদ ঝলমলে পরিবেশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।
সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।
সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গ
দার্জিলিংয়ের পাহাড় ও সিকিমে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় এই পরিস্থিতি বজায় থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ।বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে।
কলকাতা
মূলত পরিষ্কার আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বেশি হবে।রবিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। সেই সম্ভাবনা সোমবার থেকে একটু বেশি থাকবে।
কলকাতা আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ৩.২ মিলিমিটার।
ভিনরাজ্যে
গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাতে। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল ও কেরলেও গরম অস্বস্তিকর আবহাওয়া । উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলিতেও স্বাভাবিকের তুলনাই বেশি তাপমাত্রা । অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

