‘বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতি জ্বালুন’, প্রধানমন্ত্রীর সমর্থনে বার্তা ঋতুপর্ণার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন দেশের মানুষ। এহেন অবস্থায় রবিবার ঠিক রাত ৯ টায় বাড়ির সমস্ত বৈদ্য়ুতিক আলো নিভিয়ে দিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালানোর নিদান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের একাংশ তাঁর এই বার্তার সমালোচনা করলেও অনেকেই আবার সমর্থনও করেছেন। তাঁদের মধ্য়ে অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীর আবেদন পালন করার জন্য সকলের কাছে অনুরোধ জানান অভিনেত্রী। 

ভিডিয়োতে এদিন অভিনেত্রী বলেন, ৫ এপ্রিল, রবিবার রাত ঠিক ৯ টায় বাড়ির সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে একটি প্রদীপ, মোমবাতি বা টর্চ লাইট জ্বালাতে হবে। এটা দেশবাসীর কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আবেদন। এর মধ্য়ে দিয়ে এটাই বোঝা যাবে যে, আমরা সবাই এক, এবং একটা ভালো কিছুর জন্য আমরা সকলে একত্রিত হয়ে লড়ছি। আর এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। দয়া করে ভনলে যাবেননা। রাত ৯টায় ঠিক ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালাতে। আর এই আলোই আমাদের সুন্দর একটা দিনের পথ দেখাবে।”

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube