নিউজটাইম ওয়েবডেস্ক :
জলন্ধর বাসিন্দারা ২১ দিনের লকডাউনকে ধন্যবাদ জানালেনষ কারণ তারা দীর্ঘ ১০বছরে শহরটির চারপাশের অপরূপ সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করেছেন বলে মনে করছেন। প্রথমবারের মতো, শহর থেকে ২১৩ কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের ধৌলধর পর্বতশ্রেণীর দৃশ্য চোখে পড়েছে বাসিন্দাদের ।এই দর্শনীয় স্থান দেখে অনেক বাসিন্দাকে তাদের বাড়ির ছাদ থেকে ভিডিও এবং ছবি তুলতে দেখা গেছে। তাদের বেশিরভাগ এই উত্তেজনা ভাগ করে নেওয়ার জন্য ফেসবুকে লাইভ হয়েছেন বলে খবর। লকডাউনের কারণে বায়ু দূষণের মাত্রায নাটকীয়ভাবে হ্রাস পাওয়াই ঘটনার পিছনে মূল কারণ বলে মনে করা হয়। প্রবীণ নাগরিকরা বলছেন যে প্রায় এক প্রজন্মের পরে শহরটি থেকে পাহাড়গুলি দৃশ্যমান হয়ে উঠেছে। জলন্ধর বাসিন্দাদের কাছে তুষারাবৃত এই পাহাড়ের মোহময় দৃশ্য থেকে চোখ সরছেনা। প্রবীণ নাগরিকরা বলছেন যে প্রায় এক যুগ পরে শহরের পাহাড়গুলি দৃশ্যমান হয়েছে,হিমাচল পর্যটন এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই ঘটনাটি ট্যুইট ও করা হয়। প্রসঙ্গত,দিল্লি সহ প্রায় ৯০ টিরও বেশি শহর গত কয়েকদিনে ন্যূনতম বায়ু দূষণ রেকর্ড করেছে।করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ভারত এখন বৃহত্তম লকডাউনের অধীনে রয়েছে। করোনার জেরে দেশে ৬০০ জন মারা গেছে এবং প্রায় ৩,০০০ মানুষ আক্রান্ত হয়েছে।সরকার জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং সারা দেশে ট্র্যাফিক চলাচলকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করার আহ্বান জানিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

