আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার সাতসকালে ফের সক্রিয় ইডি । সন্দীপ-সহ ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
জানা যায়, এদিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের হাতিয়ারার বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা । একই সঙ্গে টালাতে সন্দীপের এক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতেও পৌঁছে যান তদন্তকারীরা । অন্যদিকে, লেকটাউনের কালিন্দীতে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী আফিসেও চলে ইডির অভিযান ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা নাগাদ টালা এলাকায় চন্দন লৌহের ফ্ল্যাটে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এখানেই অভিযোগ উঠছে , নিয়ম বহির্ভূতভাবে এই চন্দন লৌহকে আরজি কর হাসপাতালে ক্যাফেটেরিয়ার টেন্ডার পাইয়ে দিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ । পাশাপাশি চন্দনের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা যাচ্ছে ।
অন্যদিকে, কালিন্দী হাউজিং এস্টেটেও চলে ইডি-র তল্লাশি অভিযান । সেখানে এক মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থায় চলল তল্লাশি । এই সংস্থার মালিক হিসেবে নাম উঠে আসছে দেবদত্ত চট্টোপাধ্যায়ের । জানা যায়, এই দেবদত্ত চট্টোপাধ্যায়ের সংস্থা থেকেই বাজার দর থেকে বেশি দামে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য মেডিক্যাল সরঞ্জামের বরাত দিতেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

