ঋতুর দিন

আজ ৩১ আগস্ট। আজকের দিনেই জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার কারিগর চিত্রপরিচালক, অভিনেতা ঋতুপর্ণ ঘোষ।

অর্থনীতির ছাত্র ঋতুপর্ণর কর্মজীবন শুরু বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসাবে। ১৯৯২ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘হীরের আংটি’। তারপর প্রায় দুই দশকের সিনেমা তৈরির কর্মজীবন ঋতুপর্ণর ।

শুধু বাংলা নয়, একাধিক ভাষার চলচ্চিত্র পরিচালনা করেছেন ঋতুপর্ণ। ভারতীয় এই চিত্রপরিচালকের ঝুলিতে আছে ১২ টি জাতীয় পুরস্কার এবং বহু আন্তর্জাতিক সন্মানও।

ঋতুপর্ণ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য সিনেমাগুলি হল- ঊনিশে এপ্রিল, শুভ মহরত, দহন, আবহমান, চোখের বালি, তিতলী, বাড়িওয়ালা, রেইনকোট, দ্য লাস্ট লীয়র।

২০১৩ সালের ৩০ মে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ঋতুপর্ণ ঘোষের। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube