নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে । উত্তর আন্দামান সাগরে আজ শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে সোমবার নাগাদ। উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা । দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে আগামী ৪৮ ঘন্টায়। এখনও পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই ।
মৌসুমী অক্ষরেখা ফালোদি, গুনাসাগর, পেন্ড্রারোড, জামশেদপুর এবং দীঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, পাঞ্জাব এবং পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে । রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ।
দক্ষিণবঙ্গ
রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে । বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে । রবিবার ২২ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় । সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম এবং বর্ধমান জেলায়।
শনিবার মূলত পরিষ্কার আকাশ । রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ ঝলমলে পরিবেশ । কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা । ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই সপ্তাহে । তাপমাত্রা ক্রমশ বাড়বে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।
উত্তরবঙ্গ
আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ ।
পার্বত্য এলাকাতেও গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়বে । শুধু দার্জিলিংয়ের পাহাড় নয়, সিকিমেও গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় এই পরিস্থিতি বজায় থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের । শনিবার মূলত পরিষ্কার আকাশ। পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে।
কলকাতা
শনিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। সেই সম্ভাবনা রবিবার ও সোমবার একটু বেশি থাকবে।পরিষ্কার থাকবে আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বেশি হবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯৩ শতাংশ ।
ভিনরাজ্যে
রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হবে ওড়িশাতে । শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে আসামে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মধ্য ভারত এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে । ভারী বৃষ্টি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে । গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাতে । তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং কেরলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া । উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে তাপমাত্রা যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

