বুধবার সকালে রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় খুব সামান্য থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর । এরই মধ্যে ক্রমশ বাড়বে তাপমাত্রা । শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম । দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে । বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । মূলত পরিষ্কার আকাশ, তবে কোথাও আংশিক মেঘলা আকাশও থাকবে ।
নিম্নচাপ রয়েছে ছত্তিশগড়ে । সেটি উত্তর ছত্তিশগড় এবং উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে । আগামী ১২ ঘন্টায় এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং মধ্যপ্রদেশের আরও ভেতরে ঢুকে পড়বে বলে জানা গিয়েছে ।
অন্যদিকে হরিয়ানাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । মৌসুমী অক্ষরেখা দেরাদুন ওরাই এরপর গভীর নিম্নচাপ এর উপর দিয়ে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, গোপালপুর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অভিমুখ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।
দক্ষিণবঙ্গ
রোদ ঝলমলে আকাশ থাকবে । কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে । ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই চলতি সপ্তাহে । স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন এবং রাতের তাপমাত্রা ।মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে । নিম্নচাপের ফেলে যাওয়া জলীয়বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হবে ।
শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫ জেলায় । বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ।
উত্তরবঙ্গ
মূলত পরিষ্কার আকাশ থাকবে । পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে । পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই । মূলত পরিষ্কারই থাকবে আকাশ । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে ।
কলকাতা
মূলত পরিষ্কার থাকবে আকাশ । আবহাওয়ার উন্নতি হবে । শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে । দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে । সেই সম্ভাবনা শুক্রবার একটু বেশি থাকবে । মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছিল । এবার তাপমাত্রা ক্রমশ বাড়বে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশ ।
ভিনরাজ্যে
ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাখন্ড হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নাগাল্যান্ড মনিপুর মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

