রঞ্জিত মল্লিকের বাড়ির দুর্গা পুজো কলকাতার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে একটি । তবে এবছর মল্লিক বাড়িতে পুজো হলেও হবে না উৎসব । এমনটাই জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ।
প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষে মল্লিকবাড়ির দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য । তবে এ বছর সেই নিয়মে আনা হয়েছে বদল । এই বছর মল্লিকবাড়ির দুর্গাপূজা ১০০ বছরে পড়লেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রঞ্জিত মল্লিক জানিয়ে দেন এবারের মল্লিকবাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না ।
একই সঙ্গে অভিনেতা আরও জানান, এবছর তাঁদের পুজো ১০০ বছরে পা রাখায় মল্লিকবাড়িতে বেশ কিছু আত্মীয় আসার কারনেও এই সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির সদস্যরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

