স্কুলে যাওয়ার পথে বমি, মৃত্যু ৪ বছরের পড়ুয়ার

কলকাতার এক নামি বেসরকারি স্কুলের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল শিশুটি। আচমকাই বমি শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, গতকাল থেকেই অসুস্থ ছিল বছর চারের শিশুটি। শুক্রবার সকালে পুলকারে করেই স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়েছিল সে। আচমকাই বমি করতে শুরু করে শিশুটি। এরপরই পুলকার চালক প্রথমে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এই ঘটনায় তালতলা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube