নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা নিয়ে যখন চিন্তিত গোটা দেশ, তখন নিজামুদ্দিনের ধর্মসম্মেলন ঠিক কতটা দেশের জন্য় ক্ষতিকর হতে পারে তা নিয়ে আগেই নিজের মত প্রকাশ করেছেন অনেকে। এবার সেবিষয়ে মুক খুললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
দিল্লিতে তবলিঘি জামাতের সম্মেলন হলেও, সেখান থেকে করোনা আক্রান্ত মানুষেরা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। তাঁদের মধ্য়ে থেকে দিল্লি সহ তেলঙ্গানা ও তামিলনাড়ুতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে। এছাড়াও আরও অনেক রাজ্যে তাঁদের উপস্থিতির খবর পাওয়া যাবে বলেই এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে এবার তবলিঘি জামাতকে নিষিদ্ধ করার দাবি তুললেন তসলিমা নাসরিন। এদিন ট্য়ুইট করে তসলিমা লেখেন, ১৯২৬ সালে হরিয়ানার মোয়াতে তবলিঘি জামাত নামে একটি কট্টরপন্থীদের আন্দোলন শুরু হয়। বিশ্বের ১৫০ টি দেশ থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ এই জামাতে অংশগ্রহন করেন। এই তবলিঘি জামাতকে নিষিদ্ধ করেছে তাজিকিস্তান, উজবেকিস্তান। এছাড়ে এই বলিঘি জামাতের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে বলেও মনে করা হয়। তাদের এই বেপরোয়া কাণ্ডকারখানার মাশুল আজ দিতে হচ্ছে দেশের বহু মানুষকে। তাঁদের ওই সম্মেলনে অংশগ্রহনের জন্য করোনায় আক্রান্ত হতে হয়েছে কয়েক হাজার মানুষকে। প্রায় এক শতাব্দী ধরে এরা দুনিয়ায় কট্টরপন্থা ও অজ্ঞতা ছড়িয়ে আসছে। তাই অবিলম্বে এদের নিষিদ্ধ করা উচিত।
এখানেই শেষ না করে তিনি আরও লেখেন, এই তবলিঘি জামাতের সঙ্গে মালয়েশিয়ার বহু মানুষের সংযোগ ছিল, যারো কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত এই জামাতে উপস্থিত ছিলেব প্রায় ১৬,০০০ মানুষ। তাঁদের মধ্য়ে চিন ও দক্ষিণ কোরিয়া থেকে এসেছিলেন প্রায় ১৫০০ জন। করোনার অবহেও কীভাবে তাঁদের এই জামাত করার অনুমোদন দিল ভারত সরকার সে বিষয়েও ট্য়ুইটে প্রশ্ন তোলেন তসলিমা।
ইতিমধ্য়েই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্য়ে আক্রান্তদের সংখ্যা খতিয়ে দেখে একটি রিপের্ট পেশ করেন। যেখানে তিনি বলেন, ২৩০০ জনকে দিল্লি মার্কাজ থেকে বের করা হয়। যাদের মধ্যে করোনার উপসর্গ মিলেছে ৫০০ জনের শরীরে। এই ৫০০ জন এবং বাকি ১৮০০ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। যতদিন না রেজাল্ট হাতে পাওয়া যাবে ততদিন ওই ১৮০০ জনকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

