জেল মুক্ত ফায়েজা হাসেমি রাফসানজানি

দু বছর পর অবশেষে জেল মুক্তি হল প্রাক্তন ইরানি প্রেসিডেন্ট আকবর হাসেমি রাফসানজানির কন্যা ফায়েজা হাসেমি রাফসানজানি । ২০২২ সালে ইরানে  হিজাববিরোধী আন্দোলনে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ফায়েজা । এর জেরে তাঁকে ইরান সরকারের রোষের মুখে পড়তে হয় ।  তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তিনি আন্দোলনে ইন্ধন যোগাচ্ছেন, উস্কানি দিচ্ছেন প্রতিবাদীদের ।

ইরানের প্রাক্তন এই সাংসদ হামেশাই নারীদের অধিকার নিয়ে সরব হওয়ার জন্য সেদেশে যথেষ্ট পরিচিত । ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেফতার করা হয় । ২ বছর কেটে যায় তাঁর ইভিন কারাগারে । বুধবার তিনি জেল থেকে মুক্তি পান । সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর আইনজীবী মহম্মদ হোসেন আগাসি জানান, আপিল আদালতের রায়ের উপর ভিত্তি করেই  মুক্তি পেয়েছেন ফায়েজা হাসেমি রাফসানজানি ।

প্রসঙ্গত ২০২২ সালে ইরানের নীতি পুলিশের হাতে মৃত্যু হয়েছিল মাহসা আমিনি নামের এক মহিলার । তাঁর অপরাধ, তিনি সঠিকভাবে হিজাব না পরেই রাস্তায় বেরিয়েছিলেন । এই ঘটনার প্রতিবাদে ইরানে শুরু হয়েছিল হিজাব বিদ্রোহ ।

২০০৯ সালে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের সময় হাসেমির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগ উঠেছিল । পরবর্তীকালে ২০১২ সালে তাঁকে সেই মামলায় দোষী সাব্যস্ত করে  তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় । 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube