যতদিন যাচ্ছে ভিয়েতনামে টাইফুন ইয়াগির তাণ্ডবলীলার এক ভয়াবহ ছবি প্রকাশ্যে আসছে । চারদিক থেকে এখন ভেসে আসছে মানুষের আর্তনাদ । কার্যত ধ্বংসস্তূপের আকার নিয়েছে উত্তর ভিয়েতনাম ।

ভিয়েতনামে আছড়ে পড়েছে টাইফুন ইয়াগি । এই প্রসঙ্গে অনেকেই দাবি করছেন গত ৩০ বছরে এমন তাণ্ডবলীলা দেখেনি ভিয়েতনাম । ইতিমধ্যেই সে দেশে মৃত্যু হয়েছে ৩০০-র বেশি মানুষের । আশঙ্কা করা হচ্ছে সেই সংখ্যা আরও বাড়তে পারে ।

একদিকে যেমন নিখোঁজ হয়েছেন বহু মানুষ তেমনই বেড়েছে মৃতের সংখ্যাও । টাইফুনের জেরে বন্যা ও ভূমিধ্বসের খবর মিলেছে বিভিন্ন জায়গা থেকে । বন্যায় জলমগ্ন চাষের জমি, ঘরছাড়া বহু মানুষ ।ইয়াগির ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, কারখানা, ভেঙে পড়েছে একাধিক সেতুও ।

সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর ভিয়েতনামে ক্ষয়খতির পরিসংখ্যান দাঁড়িয়েছে ৩.৩১ বিলিয়ন ডলারে । শেষ পাওয়া পরিসংখ্যান বলছে, সে দেশে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৯৯ জনের, এবং নিখোঁজ রয়েছেন ৩৪ জন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

