বুধবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে জেলায় জেলায়। বৃষ্টি না হলে সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে । বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ বৃষ্টি, রাজ্য জুড়ে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় । ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ।
গভীর নিম্নচাপ ছত্রিশগড়ে অবস্থান করছে । এটি শক্তি হারিয়ে আজকেই মধ্যপ্রদেশ এলাকায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ।মৌসুমী অক্ষরেখা বিকানির কোটা, রাজগড় দামো-এর পর মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় তারপর রুরকেল্লা এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।
দক্ষিণবঙ্গ
আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হুগলি সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে ।বৃহস্পতিবার ভারী বৃষ্টি উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে ।
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝারগ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকবে । বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পার্বত্য এলাকার জেলাগুলিতে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস । বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে । শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে।শনিবারে উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । দার্জিলিং সহ একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
কলকাতা
বুধবার আংশিক মেঘলা আকাশ । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা । কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত ।কলকাতায়
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ।
ভিনরাজ্যে
প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় । শুক্রবারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরা মিজোরাম এবং মনিপুর রাজ্যে । অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরপ্রদেশের কিছু অংশে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং বিদর্ভ ওড়িশা রাজ্যে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

