এক মাস পেরিয়েছে আর জি করের নারকীয় ঘটনার । সোমবার শীর্ষ আদালতে ছিল সেই নারকীয় ঘটনার শুনানি । এদিন শীর্ষ আদালতে প্রায় আড়াই ঘণ্টার শুনানি চলল ।
মুখ বন্ধ খামে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই । একই সঙ্গে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্যও । পাশাপাশি ময়নাতদন্ত এবং FIR নিয়ে একাধিক প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল ।
অন্যদিকে এদিন তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেন ফিরোজ এডুলজি । ময়নাতদন্তের পদ্ধতি নিয়েও উঠল একাধিক প্রশ্ন ।একই সঙ্গে রাজ্যের তরফ থেকে অসহযোগিতার দাবি তুলে, কার্যত রাজ্যের আরও চাপ বাড়ালেন সলিসিটর জেনারেলের ।
এদিন জেনারেল ডায়েরি দায়ের করার সময় নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় । উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, বেলা ১টা ৪৭ মিনিটে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় এবং ২টা ৫৫ মিনিটে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় ।
অন্যদিকে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলে আদালতে সোচ্চার হলেন রাজ্যের আইনিজীবী কপিল সিব্বল । কর্মবিরতি প্রত্যাহার প্রসঙ্গে এবার কড়া বার্তা আদালতের । আগামিকালের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে ১৭ সেপ্টেম্বর । তার আগে সোমবার ফের দ্বিতীয় স্টেটাস রিপোর্ট জমা দেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

