আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। ইডির স্ক্যানারেও চলে এসেছেন তিনি। এরইমধ্যে সন্দীপের নতুন ঠিকানার সন্ধান মিলল। ক্যানিংয়ে কয়েকশো বিঘা জমিতে রয়েছে এক বিলাসবহুল ভিলা।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজাতে কেনা কয়েকশো বিঘা জমি। সেখানেই তৈরি হয়েছে বিলাসবহুল ভিলা ‘সঙ্গীতাসন্দীপ’। সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে এই সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে। এনিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
স্থানীয় সূত্রে খবর, ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজাতে কেনা হয়েছে কয়েকশো বিঘা জমি। শুধু তাই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বিশাল বাংলো বাড়ি। স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন। পুরোটাই চলতো সন্দীপ ঘোষের নির্দেশে।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর একাধিক সম্পত্তির হদিশ পায় ইডি। তেমনই খোঁজ মেলে বোলপুরের বিলাসবহুল বাড়ি ‘অপা’র। জানা গিয়েছি, অর্পিতার নামেই এই বিপুল সম্পত্তি কিনেছিলেন পার্থ। বছর তিনেক পর কার্যত সেই ‘অপা’র ছায়া দেখা গেল ক্যানিংয়ে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

