বিশ্বভারতীতে ছাত্রীর রহস্যমৃত্যু! আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পরিবারের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই পড়ুয়া আচমকাই অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে।

মৃত তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিল্প সদনের ডিজাইনার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। পড়াশোনার জন্য বিশ্বভারতীর ছাত্রী নিবাসেই থাকতেন তিনি। জানা গিয়েছে, আচমকাই অসুস্থ হয়ে পড়লে ওই তরুণীকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়ারসন মেমোরিয়ালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে।

ইতিমধ্যেই মৃতার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, কারও প্ররোচনায় বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তরুণী। মৃতদেহের ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। অন্যদিকে মৃত ছাত্রীর সহপাঠীরা এই ঘটনায় যথাযথ তদন্তের দাবি করেছেন। তদন্তের স্বার্থে ছাত্রী নিবাসে মৃতার ঘরটি সিল করেছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube