চাপ বাড়ল সন্দীপের! RG Kar-এর দুর্নীতি মামলায় ED-র অভিযান

আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় এবার ইডির নজরে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সকালে তাঁর বেলেঘাটা ও এয়ারপোর্টের ঠিকানায় হানা দেয় তদন্তকারী আধিকারিকেরা। বেশ কিছু সময়ের অপেক্ষার পর তাঁরা বাড়িতে প্রবেশ করতে পারে বলা জানা যায়।

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার এই দুর্নীতির তদন্তের স্বার্থে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র নজরে সন্দীপ ঘোষ। জানা গিয়েছে। এদিন সকাল ৭ টা নাগাদ তাঁর বেলেঘাটার বাড়িতে যায় ইডি আধিকারিকদের একটি দল। এছাড়া কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে তল্লাশি চালানো হয় সন্দীপের এয়ারপোর্টের ঠিকানায়।

সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতেও শুক্রবার তল্লাশি অভিযান চালায় ইডি। সন্দীপ ঘনিষ্ঠ এক ব্যবসায়ী স্বপন সাহা ও হাওড়ার বাসিন্দা কৌশিক কোলের বাড়িতেও যায় তারা। একইসঙ্গে দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় ইডির তদন্তকারী আধিকারিকরা। 

প্রসঙ্গত, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, ভেন্ডর নির্ধারণের ক্ষেত্রে স্বজনপোষণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া-সহ একাধিক অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালায় সন্দীপ ঘোষকে। কয়েকদিন আগেই এই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে সিবিআই হেফাজতেই হয়েছেন সন্দীপ ঘোষ। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube