প্রায় দু’সপ্তাহের জিজ্ঞাসাবাদের পর অবশেষে সোমবার আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার তাঁকে আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ১০ সেপ্টেম্বর ফের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
সন্দীপ ঘোষ সহ আরও চারজনকে এদিন আদালতে পেশ করা হয়। তাঁদেরকেও আট দিনের হেফাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার ধৃতদের ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, এই দুর্নীতির ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছেন। এদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খুবই গুরুতর। তদন্তের স্বার্থে এদের প্রত্যেককে ১০ দিনের সিবিআই হেফাজত দেওয়া হোক। অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতিতে আরও কারা কারা জড়িত, তাঁদেরকেও তদন্তের আওতায় আনতে চায় সিবিআই।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনকারী চিকিৎসকেরা তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিল, চাপের মুখে পদ থেকে ইস্তফা দেন তিনি। এসবের মধ্যেই সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে। প্রাক্তন অধ্যক্ষকে টানা প্রায় ১০০ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁর বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারীরা। অবশেষে সোমবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

