বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনরত চিকিৎসকরা

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারিকে নিজেদের নৈতিক জয় বলে মেনে নিলেও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা৷

নিজেদের ঘোষণা মতো সোমবার সারারাত বি বি গাঙ্গুলী স্ট্রিট ও ফিয়ার্স লেনের সংযোগস্থলে লালবাজারগামী রাস্তায় বসে থাকলেন তাঁরা ৷ এরই মধ্যে রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর এসে পৌঁছয় তাদের জমায়েতে ৷ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে খুশি হলেও পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার দাবি থেকে সরে আসেননি বিক্ষোভকারী চিকিৎসকরা ৷ তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, সন্দীপ ঘোষের গ্রেফতারি তাঁদের কাছে নৈতিক জয় হলেও বিনীত গোয়েলের পদত্যাগের দাবি থেকে তাঁরা সরে আসবেন না ৷

সোমবার রাতে বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসেন তিন অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত এবং সুদীপ্তা চক্রবর্তী ৷ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করার পর তাঁরা বলেন, পুলিশ কমিশনার চাইলে বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতেই পারতেন ৷

জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান রাতভর চলতে থাকায় অবরুদ্ধ হয়ে রয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তা ৷ সোমবার সারা রাত স্লোগান দিয়ে ধর্না অবস্থান করেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ একটানা রাস্তায় বসে থাকার সিদ্ধান্তে অনড় বিক্ষোভকারীরা ৷ মঙ্গলবার সকালেও জুনিয়র চিকিৎসকরা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন । এরপর পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube