নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। কীভেবে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব, তা নিয়েই চিন্তায় দেশের প্রশাসন। এই সংকট মোকাবিলায় দেশের পাশে দাঁড়িয়েছেন ক্রিড়া জগত থেকে শুরু করে বিনোদন জগতের বহু তারকা। আর সেই তালিকায় রয়েছে কিং খানের নামও। দেশের প্রায় সমস্ত রাজ্যের পাশেই দাঁড়িয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ ছাড়াও সেই তালিকায় রয়েছে দিল্লি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়ালের করা ট্যুইটের উত্তরে শাহরুখ খান লেখেন, ”স্যার, আপনি তো দিল্লির লোক, তাই ধন্যবাদ দেবেন না আদেশ করুন।”
কিং খানের এই ট্য়ুইটের পরেই তাঁর প্রশংসা শোনা গিয়েছে নেটিজেনদের মুখে। প্রসঙ্গত, দেশ জুড়ে এই মুহূর্তে চলছে লকডাউন। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে। এমতাবস্থায় আর্থিক সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন কিং খান। আর সেই মর্মে দিল্লির ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে যুক্ত হয়েছেন শাহরুখ। সেখানে ২৫০০ জন শ্রমিককে একমাসের জন্য মুদিখানার সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার কথা বলেছেন তিনি। এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী ট্য়ুইট করে ধন্যবাদ জানান তাঁকে। ট্যুইটে তিনি লেখেন, ”এই বিপদের সময় তাঁর সাহায্য বহু মানুষের উপকৃত হবেন।” কেজরিওয়ালের এই ট্যুইটের পরেই রিট্য়ুইট করেন শাহরুখ। সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ জানান, তাঁকে ধন্যবাদ না জানিয়ে যেন আদেশ করা হয়। একইসাথে তিনি লেখেন, ”দিল্লির ভাইবোনেদের জন্য আমি সবসময় পাশে রয়েছি। ঈশ্বর করুন, খুব শীঘ্রই আমরা এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারবো। আপনার টিন আরও শক্তি ও সহনশীল হোক, প্রার্থনা করি।”
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

