সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস?

উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে।দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে । ভারী বৃষ্টি নয়; উইকেন্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।

অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে । নতুন করে এই নিম্নচাপ তৈরি হবে পশ্চিমমধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় । এরপর এই নিম্নচাপের অভিমুখ কোন দিকে হয় সেদিকেই নজর আবহাওয়াবিদদের ।

মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, কোটা, গুনা, দামহো, পেন্ড্রা রোড, কলিঙ্গপত্তনম এরপর দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । রাজস্থান আসাম হরিয়ানা আন্দামান এবং পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ।

দক্ষিণবঙ্গ

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । উইকেন্ডে সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে । পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।

উত্তরবঙ্গ

দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে । বেশ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে । শুক্রবারে দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি মালদা ও উত্তর দিনাজপুর জেলায় ।

কলকাতা

সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে । চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে । বেলায় কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে । স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে । ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । কলকাতায়
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ ।

ভিনরাজ্যে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং তেলেঙ্গানাতে । ভারী বৃষ্টি হবে উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, সিকিম, বিহার, উড়িষ্যা অরুনাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা কঙ্কন ও গোয়া গুজরাট এবং কর্ণাটক রাজ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube