সপ্তাহান্তে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। একদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, অন্যদিকে আরব সাগরে ঘূর্ণিঝড়, এই দুইয়ের জোড়া ফলায় বাংলায় কী দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাব বাংলায় পড়বে না। আপাতত কয়েকদিন রাজ্যে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের অবস্থান করছে একটি অতি গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধে করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

