জম্মু কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সঙ্ঘর্ষ, খতম ৯ জঙ্গি

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মাঝে জম্মু ও কাশ্মীরের কুলগাম ও কুপওয়ারা জেলায় সেনার দুটি পৃথক অভিযানে খতম হল নয় জঙ্গি। তবে কুপওয়ারায় নিহত হয়েছেন তিন জওয়ান। আরও কয়েকজনের চিকিৎসা চলছে।

ভারতীয় সেনার মুখপাত্র রাজেশ কালিয়া জানান, গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে ৯ জঙ্গিকে খতম করা হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এর আগে ও  উত্তর কাশ্মীরের কেরান সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। জওয়ানরা ছিল সতর্ক তাই আবহাওয়া খারাপ থাকা সত্ত্বে ও এখনও পর্যন্ত পাঁচ জঙ্গিকে খতম করেছে তারা। সেনার তরফে বলা হয়েছে, এই অভিযানে তাদের এক জওয়ান শহিদ হয়েছেন। দু’জন গুরুতর আহত হয়েছেন। তবে প্রবল তুষারপাত ও খাড়া এলাকার জন্য আহতদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরে আরও আহত দু’জন সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মুখপাত্র। তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে। মোট তিনজন জওয়ান প্রাণ হারিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও আহতদের উদ্ধার করা হয়েছে। এখনও অপারেশন চলছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube