আরজি কর কাণ্ডের প্রতিবাদ, সরকারি পুরস্কার ফেরাচ্ছেন চন্দন সেন

আরজি করকাণ্ডের প্রতিবাদে নাট্যক্ষেত্রের সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র’ পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। ইতিমধ্যেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগে ইমেল করেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রতিবাদীদের একজন হয়ে থাকতে চাই।

আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দিকে দিকে আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিনোদন জগতের বহু মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন। বিচারের দাবি জিইয়ে রেখেই প্রতিবাদের অংশ হয়ে থাকতে চান চন্দল সেন। কার্যত সেই বার্তা দিয়েই পুরস্কার ফেরানোর ঘোষণা করেন প্রবীণ নাট্যকার। প্রসঙ্গত, নাট্যক্ষেত্রে তাঁর অবদানের জন্য ২০১৭ সালে দীনবন্ধু মিত্র পুরস্কার পেয়েছিলেন চন্দন সেন। এই সম্মানের পাশাপাশি ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার পেয়েছিলেন তিনি, সেই মূল্যও তিনি ফেরত দেবেন বলে জানা গিয়েছে।

সম্প্রতি অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক আরজি করকাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ও আন্দোলন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। নিজের মন্তব্যে তিনি সরকারি পুরস্কারপ্রাপ্তদের সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথাও বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই চন্দন সেনের এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube