ফের রাতের শহরে ফের চলল গুলি । রবিবার মধ্যরাতে বাজা কদমতলা ঘাট সংলগ্ন স্ট্র্যান্ড রোডে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। বালি কেনা-বেচা নিয়ে গণ্ডগোলের জেরে গুলি চলার অভিযোগ ওঠে এদিন ।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন কয়েক রাউন্ড গুলি চলে । আহত হন বেশ কয়েকজন । আহত ব্যক্তিদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ময়দান থানা এবং নর্থ পোর্ট থানার পুলিশ । ক্ষোভে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের গেটের কাচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে আহতদের পরিবারের বিরুদ্ধে ।
এদিনের ঘটনায় জানা যায়, পরপর ৬ রাউন্ড গুলি চলে । গুলিতে দু’জন আহত হয়েছেন । বালি কেনা বেচা নিয়ে ঝামেলার জেরেই এই ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । পুলিশ সূত্রে গবর, রবিবার রাত ১:৩০টা নাগাদ বাবুঘাট সংলগ্ন এলাকায় অজিত রায়ের কাছ থেকে বালি কিনতে এসেছিলেন তপসিয়ার বাসিন্দা প্রোমোটার আসিফ আলি ওরফে যিনি টিঙ্কু । ৩২ হাজার টাকায় রফা হলেও বালির দাম বাবদ ২৮ হাজার দেবে বলে জানায় আসিফ খান ওরফে টিঙ্কু । কিন্তু বালির মালিক তাতে রাজি হননি । সেই সময় তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ।
এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হলে হঠাৎই বন্দুক বের করে এলোপাথাড়ি ৬ রাউন্ড গুলি চালিয়ে দেয় প্রোমোটার আসিফ খান ওরফে টিঙ্কু । গুলিতে আহত হন বালির মালিক অজিত রায় এবং তাঁর চালক । আহতদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

