আর জি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়াল । এবার ঘটনাস্থল বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ।
শনিবার সন্ধ্যার পর ইলামবাজারের ছোটচক গ্রামের বাসিন্দা শেখ আব্বাস উদ্দিন অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এলে কর্তব্যরত মহিলা নার্সের শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়া থেকে শুরু করে তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ তোলা হয় । তারপরেই হাসপাতালের সমস্ত কর্মী ও চিকিৎসকেরা মিলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে শেখ আব্বাসউদ্দীনকে গ্রেফতার করে ।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নিগৃহিতা নার্স; বিচলিত হাসপাতালের অন্যান্য কর্মী ও চিকিৎসকেরাও। আরজিকর কান্ডের পর দেশজুড়ে আন্দোলনের মধ্যেই ফের এই ধরনের ঘটনায় সামাজিক স্থিতি নিয়ে উঠছে প্রশ্ন ।
পাশাপাশি নার্সের শ্লীলতাহানির ঘটনায় এবার বিক্ষোভে নামলেন স্বাস্থ্যকর্মীরা । তাদের অভিযোগ, তারা সুরক্ষিত বোধ করছেন না, নিরাপত্তাহীনতায় ভুগছেন । রবিবার সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকেরা প্রতিবাদে বিক্ষোভে নামেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

