গত শুক্রবার সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক দেবাশিস সোমকে। সূত্রে খবর, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত । ৩০ আগস্ট তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে আইসিইউ-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে।
আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। ৯ আগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সম্প্রতি ঘটনার দিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা) যেখানে সেমিনার হলে দেবাশিস সোমকে দেখা গিয়েছে। এনিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তের প্রয়োজনে কয়েকদিন আগেই দেবাশিস সোমের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। তারপরই তাঁর অসুস্থ হওয়ার খবরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

